শত চেষ্টাতেও বাঁচল না! কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, দেহ আগলে রইল মা হাতি

শত চেষ্টাতেও বাঁচল না! কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, দেহ আগলে রইল মা হাতি

রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জের ঝরিয়াশোল গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। খাবারের খোঁজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পর অতিরিক্ত ক্লান্ত ও অসুস্থ হয়ে মদন মাহাতর বিলে একটি হস্তিশাবক কাদায় আটকে পড়ে। নিজের সন্তানকে বাঁচাতে মা হাতিসহ পুরো হাতির দল দীর্ঘক্ষণ আপ্রাণ চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। মৃত্যুর পরেও দীর্ঘ সময় ধরে শাবকের মৃতদেহ আগলে দাঁড়িয়ে থাকে শোকার্ত হাতির পাল, যা দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমালে উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও স্থানীয় হুলা পার্টি। হাতির দলের অসন্তোষ ও জনস্রোত এড়াতে বনকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। বনদপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ড ও দলমা পাহাড়ের জঙ্গল থেকে কংসাবতী নদী পার হয়ে এই অঞ্চলে আসে হাতির পালটি। ভরা বর্ষায় এই সুদীর্ঘ পথ হাঁটার ধকল সহ্য করতে না পেরে শাবকটি অসুস্থ হয়ে পড়েছিল বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *