মাদ্রাসার আড়ালে চরমপন্থী ছক? দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের পাতা জালে ধরা পড়ল আল কায়দার ২ সদস্য!

মাদ্রাসার আড়ালে চরমপন্থী ছক? দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের পাতা জালে ধরা পড়ল আল কায়দার ২ সদস্য!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী উসকানিমূলক পোস্ট ও জঙ্গি ভাবধারা প্রচারের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে ‘মুঘলে আজম’ এবং ‘জিহাদ-ই-সবিবিল্লাহ’ নামে দুটি অ্যাকাউন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশবিরোধী বিষবাষ্প ছড়ানো হচ্ছিল। তল্লাশি চালিয়ে ভাঙড়ের পানাপুকুর থেকে জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল এবং নোদাখালি থেকে সফিক শেখকে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃত দুজনই ‘আকিস’ অর্থাৎ আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত হয়েছে।

তদন্তে উঠে এসেছে, দক্ষিণ ২৪ পরগনা ও আশেপাশের জেলাগুলিতে এই জঙ্গিগোষ্ঠীর নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। কোনো সন্দেহ না জাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, ধর্মীয় সভা এবং বিভিন্ন মাদ্রাসার আড়ালে সাধারণ যুবকদের মগজধোলাই করার ছক কষেছিল এই চক্রটি। দীর্ঘদিন একা থেকে গোপনে কেবল মোবাইলের মাধ্যমেই সংগঠনের কাজ চালাত তারা। এই ঘটনার পেছনে আরও কারা যুক্ত রয়েছে এবং তাদের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এসটিএফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *