বিধানসভায় ৩ মাস ধরে খালি গুরুত্বপূর্ণ আসন, তবে কি এই বিজেপি বিধায়কের ভাগ্য খুলছে?

বিধানসভায় ৩ মাস ধরে খালি গুরুত্বপূর্ণ আসন, তবে কি এই বিজেপি বিধায়কের ভাগ্য খুলছে?

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পার হয়ে গেলেও বিধানসভার ডেপুটি স্পিকারের পদটি এখনও শূন্যই রয়ে গেছে। গত ১৫ মে প্রথম অধিবেশন শুরু হওয়ার পর বাজেট ও বিশেষ অধিবেশন কাটলেও স্পিকার পদের পাশাপাশি ডেপুটি স্পিকার নির্বাচনের সেই পুরনো প্রথা এবার মেলেনি। রথীন্দ্র বসুকে স্পিকার পদে বসানো হলেও নতুন ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিধানসভার নিয়মানুযায়ী এই নির্বাচনের জন্য অধিবেশন ডেকে মনোনয়ন আহ্বান করতে হয়, যেখানে সহমত না হলে ভোটাভুটির পরিস্থিতি তৈরি হতে পারে।

বর্তমানে বিধানসভার ৪১টি কমিটির মধ্যে ৪০টির দায়িত্ব বণ্টন হলেও গ্রন্থাগার কমিটির চেয়ারম্যান পদটি ডেপুটি স্পিকারের জন্য সংরক্ষিত থাকায় তার কাজ থমকে রয়েছে। সূত্রের খবর, শীঘ্রই এই পদ পূরণের তোড়জোড় শুরু হয়েছে এবং বিজেপি বিধায়ক বিমান ঘোষের নাম নিয়ে জোড় জল্পনা চলছে। তিনি বর্তমানে স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। তবে বিমান ঘোষ জানান, তাকে ডেপুটি স্পিকার করার বিষয়ে দল থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা তিনি পাননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *