ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে? সরকারি কর্মীদের বেতনের ২০ শতাংশ কাটবে আসাম সরকার!

ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে? সরকারি কর্মীদের বেতনের ২০ শতাংশ কাটবে আসাম সরকার!

আসামের সরকারি কর্মীদের জন্য কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইনত বিবাহবিচ্ছেদ না করেই যারা ফের বিয়ের পিঁড়িতে বসছেন, তাদের বেতন থেকে এবার ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই নির্দেশ অনুযায়ী, ওই টাকা সরাসরি জমা দেওয়া হবে প্রথম স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এর জন্য প্রথম স্ত্রীকে সরকারি নিয়ম মেনে আবেদন করতে হবে। বিষয়টি আদালতের বিচারাধীন থাকা অবস্থাতেও এই অর্থ প্রদানের প্রক্রিয়া বজায় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত আইনি প্রক্রিয়া চলাকালীন প্রথম স্ত্রীকে আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কেবল সরকারি কর্মীই নয়, ভবিষ্যতে বেসরকারি ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। বহুগামিতা বা বহুবিবাহের বিরুদ্ধে প্রশাসনিক কাঠামো কঠোর করতেই এই উদ্যোগ নিয়েছে আসাম সরকার। ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধির অধীনে রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি এই আর্থিক পদক্ষেপটি পারিবারিক সুরক্ষা সুনিশ্চিত করবে বলেই প্রশাসনের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *