অমিত মালব্যর বিদায়! বিজেপির আইটি সেলে বড় রদবদল, সোশাল মিডিয়ার রাশ এখন কার হাতে?

অমিত মালব্যর বিদায়! বিজেপির আইটি সেলে বড় রদবদল, সোশাল মিডিয়ার রাশ এখন কার হাতে?

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির সোশাল মিডিয়া সামলানোর পর অবশেষে দলের আইটি সেলের প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হলো অমিত মালব্যকে। সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে বিজেপির সোশাল মিডিয়া বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছে। নেটদুনিয়ায় বিরোধীদের কড়া জবাব দেওয়া ও দলের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত মালব্যর জায়গায় নতুন সোশাল মিডিয়া কনভেনর হিসেবে ঘোষণা করা হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কের নাম। বর্তমানে জাতীয় রাজনীতিতে ডিজিটাল মাধ্যমের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করেই বিশ্লেষকদের পরামর্শে তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে এই রদবদল ঘটিয়েছে পদ্ম শিবির।

নতুন দায়িত্ব পাওয়া দীপক মাস্কে পেশাগত জীবনে ছিলেন রসায়নের অধ্যাপক এবং পরবর্তীতে প্রায় ৩০ বছর কৃষিবিজ্ঞান নিয়ে কাজ করেছেন। ২০০৯ সালে ছত্তিশগড় বিজেপির আইটি সেলে যোগ দেওয়া দীপক আগে দলের রাজ্য মুখপাত্র ও ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সরকারি প্রকল্প ও ভোটারদের ডেটা অ্যানালিসিসে বিশেষ পারদর্শী দীপকের সঙ্গে এই নতুন টিমে থাকছেন মহারাষ্ট্রের প্রীতি গান্ধী, দিল্লির শিবানন্দ দ্বিবেদী, উত্তরাখণ্ডের অলোক ভাট এবং হরিয়ানার অরুণ যাদব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের তথ্য বিশ্লেষণের গভীর অভিজ্ঞতা বিজেপিকে ডিজিটাল লড়াইয়ে অনেক এগিয়ে রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *