অন্নপূর্ণার টাকা কি অ্যাকাউন্টে ঢুকল! ১ কোটি ৪৫ লক্ষ মহিলার জন্য বড় আপডেট, কীভাবে চেক করবেন?

অন্নপূর্ণার টাকা কি অ্যাকাউন্টে ঢুকল! ১ কোটি ৪৫ লক্ষ মহিলার জন্য বড় আপডেট, কীভাবে চেক করবেন?

আজ ১৭ অগাস্ট সরকারের একশো দিন পূর্ণ হওয়ার দিনে শুরু হলো অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণের কাজ। নবান্নে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, আজ থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। এ মাসে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই সহায়তা পাচ্ছেন। তবে প্রথম দিনেই সকলের অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, কারণ জেলাভিত্তিক এই প্রক্রিয়া আগামী ২০ অগাস্ট পর্যন্ত চলবে। তাই আজ টাকা না এলেই আবেদন বাতিল হয়েছে ভাবার কোনো কারণ নেই।

যাঁদের আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের টাকা পেতে কিছুটা সময় লাগবে। সরকারের নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হচ্ছে। আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টালে মোবাইল নম্বর দিয়ে লগইন করে আবেদনের বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। স্ট্যাটাসে কোনো সমস্যা থাকলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কেউ বঞ্চিত হবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *