ইমরান খান কি সত্যিই সংকটে? জেলের অন্ধকারে আচমকা কমেছে হৃদস্পন্দন, জল্পনার মাঝে বিস্ফোরক হেলথ রিপোর্ট!

ইমরান খান কি সত্যিই সংকটে? জেলের অন্ধকারে আচমকা কমেছে হৃদস্পন্দন, জল্পনার মাঝে বিস্ফোরক হেলথ রিপোর্ট!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জনের মধ্যেই আদিয়ালা জেল থেকে তাঁর বিস্ফোরক হেলথ রিপোর্ট সামনে এসেছে। চিকিৎসকদের দেওয়া তথ্যানুযায়ী, ৭৪ বছর বয়সী এই রাষ্ট্রনেতার পালস রেট আশঙ্কাজনকভাবে কমে ৫০-এ নেমে এসেছে এবং রক্তচাপ বেড়ে দাঁড়ায় ১৪০/১০০-এ। পরিবার ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে না দেওয়ায় তিনি তীব্র মানসিক চাপে ভুগছেন বলে চিকিৎসকদের জানিয়েছেন। এই মানসিক উদ্বেগের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে, যার ফলে চিকিৎসকরা তাঁকে নিয়মিত অ্যান্টি-অ্যাংশাইটি ও ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

জেল সুপারিনটেনডেন্ট আদালতে ইমরানকে সবরকম সুবিধা দেওয়ার দাবি করলেও, শীর্ষ আদালতে জমা পড়া সাম্প্রতিক রিপোর্ট তাঁর কথার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে। রিপোর্টে চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, ইমরানের মানসিক চাপ কমাতে তাঁকে নিয়মিত বই, সংবাদপত্র ও টেলিভিশন দেখার অনুমতি দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া জরুরি। দীর্ঘদিন বন্দি থাকায় এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় প্রাক্তন এই প্রধানমন্ত্রীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে এখন তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *