বদলে গেল ইতিহাস! মানচিত্র থেকে মুছে গেল ‘কেরল’, রাষ্ট্রপতির সইয়ে জন্ম নিল নতুন রাজ্য?

দেশের মানচিত্রে ঘটে গেল এক ঐতিহাসিক পরিবর্তন। ‘দ্য কেরল (অলটারেশন অব নেম) বিল, ২০২৬’-এ সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার লোকসভা ও বুধবার রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো। সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাশ হওয়া এই আইনের ফলে প্রথম তফসিলে থাকা ‘কেরল’ নামটি পরিবর্তিত হয়ে সরকারি নথিতে আনুষ্ঠানিকভাবে স্থান পাচ্ছে ‘কেরলম’। ২০২৪ সালে কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবের ওপর ভিত্তি করেই মোদী সরকার এই পদক্ষেপ গ্রহণ করে।
তবে এই সংবর্ধনার মাহেন্দ্রক্ষণে সৃষ্টি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিল পাসের সময় সংসদে বাম (LDF) ও কংগ্রেস (UDF) সাংসদদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। তিনি একে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির জয় হিসেবে উল্লেখ করার পাশাপাশি বিরোধীদের এই বয়কটকে “লজ্জাজনক রাজনীতি” বলে তীব্র সমালোচনা করেন। বিরোধী দলগুলির অনুপস্থিতি সত্ত্বেও এই বিল পাসের মাধ্যমে কেরলের সাহিত্য ও সংস্কৃতির দীর্ঘদিনের আবেগ অবশেষে আইনি স্বীকৃতি পেল। এবার থেকে ভারতীয় সংবিধানে এবং সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে রাজ্যটি ‘কেরলম’ নামেই পরিচিত হবে।