বড় বিপদের ঘণ্টা! ফায়ার লাইসেন্স থাকলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই হোটেল-নার্সিংহোমে?

পরিকাঠামো না খতিয়েই বর্ধমানের বিভিন্ন হোটেল, লজ ও নার্সিংহোমে দেদার ফায়ার লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, বিশেষ সুবিধার মাধ্যমে প্রতি বছর সহজেই এই লাইসেন্সগুলি নবীকরণ করা হয়, যার ফলে খাতায়কলমে ওই প্রতিষ্ঠানগুলি নিরাপদ থাকলেও চরম ঝুঁকির মুখে পড়তে হয় সাধারণ মানুষ ও রোগীদের। স্থানীয়দের আশঙ্কা, অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে ঘিঞ্জি এলাকাগুলিতে দমকলের ইঞ্জিন পৌঁছানোও আসাম্ভব হয়ে দাঁড়াতে পারে, যা তারাপীঠের ঘটনার চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে।
এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব অবিলম্বে এই সমস্ত পরিকাঠামোবিহীন প্রতিষ্ঠানগুলি বন্ধ করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পরিকাঠামো না থাকলে আর কোনোভাবেই ফায়ার লাইসেন্স নবীকরণ করা হবে না এবং দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে।