কপিল দেবের রেকর্ড ভেঙে চুরমার! শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন রবীন্দ্র জাদেজা!

কপিল দেবের রেকর্ড ভেঙে চুরমার! শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন রবীন্দ্র জাদেজা!

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারতীয় দল। লঙ্কানদের প্রথম ইনিংস ২৮৪ রানে গুটিয়ে দেওয়ার সুবাদে বড় লিড অর্জন করেছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কিংবদন্তি কপিল দেবের এক অনন্য নজির স্পর্শ করলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২১ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ৪০০০ রান এবং ৩৫০ উইকেটের বিশেষ ক্লাবে নাম লেখালেন তিনি। এর আগে ভারতের হয়ে একমাত্র কপিল দেবই এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

নিজের ৯০তম টেস্ট খেলতে নেমে এই ঐতিহাসিক সাফল্য পেলেন জাদেজা। বর্তমানে তাঁর নামের পাশে রয়েছে ৪১০১ রান এবং ৩৫০টি উইকেট। একই সঙ্গে প্রথম ভারতীয় বাঁ-হাতি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে সাড়ে তিনশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে বাঁ-হাতি বোলারদের তালিকায় রঙ্গনা হেরাথ এবং ড্যানিয়েল ভেট্টোরির ঠিক পরেই নিজের জায়গা পাকা করে নিলেন এই ভারতীয় অলরাউন্ডার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *