চ্যাটজিপিটির কাছে প্রাক্তনকে খুনের পরামর্শ চাইতেই সর্বস্বান্ত মার্কিন যুবক!

চ্যাটজিপিটির কাছে প্রাক্তনকে খুনের পরামর্শ চাইতেই সর্বস্বান্ত মার্কিন যুবক!

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে বড় বিপদে পড়েছেন আমেরিকার এক যুবক। ফ্লোরিডার বাসিন্দা ড্যারেন ঝাও ব্রেক-আপের পর থেকেই চ্যাটজিপিটির সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন। কিন্তু চলতি বছরের মার্চ মাসে সেই আলাপ চরম হিংসাত্মক রূপ নেয়। চ্যাটজিপিটির কাছে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা চেয়ে বসেন ২৫ বছরের ওই যুবক। তাঁর এই ভয়ংকর মানসিকতা ও চ্যাটের রেকর্ড তৎক্ষণাৎ ধরা পড়ে যায় প্রযুক্তির নিয়ন্ত্রক সংস্থা ওপেনএআই-এর নজরে।

ওপেনএআই সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে তুলে দেয়। এরপরই দ্রুত পদক্ষেপ করে গোয়েন্দারা ড্যারেনকে গ্রেপ্তার করেন। মে মাস থেকে পুলিশি হেফাজতে থাকার পর সম্প্রতি নিজের অপরাধ স্বীকার করেছেন ওই যুবক। আদালত তাঁকে আগামী আট বছর নজরবন্দির নির্দেশ দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও নজরদারি নিয়ে বিশ্বজুড়ে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই এই ঘটনা প্রযুক্তির অপব্যবহার রোধে এক বড় সতর্কবার্তা হিসেবে সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *