নিম্নচাপের জেরে আজও ভাসবে রাজ্য! কবে থেকে মিলবে রেহাই?

নিম্নচাপের জেরে আজও ভাসবে রাজ্য! কবে থেকে মিলবে রেহাই?

গত কয়েকদিনের লাগাতার বর্ষণে জলমগ্ন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বঙ্গোপসাগরের উপর তৈরি শক্তিশালী নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং ঝাড়খণ্ডের উপরে অবস্থান করায় আজ মঙ্গলবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য রয়েছে বড় স্বস্তির খবর, কারণ আগামীকাল বুধবার থেকেই আবহাওয়ার উল্লেখযোগ্য বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমবে এবং মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে। তবে দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরলেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে দুর্যোগ এখনই কাটছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রেখেছে আবহাওয়া অফিস। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *