আমেরিকা ‘বাঁচাতে’ ট্রাম্পের ট্রাম্পকার্ড ভারতের সচিত্র ভোটার কার্ড! জ্ঞানেশ কুমারের সওয়ালে মার্কিন মুলুকে হইচই

আমেরিকা ‘বাঁচাতে’ ট্রাম্পের ট্রাম্পকার্ড ভারতের সচিত্র ভোটার কার্ড! জ্ঞানেশ কুমারের সওয়ালে মার্কিন মুলুকে হইচই

মার্কিন নির্বাচনে জালিয়াতি রুখতে ও ভোটারদের সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করতে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে মডেল হিসেবে তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প জানান, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি মার্কিন প্রশাসনকে প্রশ্ন তুলেছিলেন, কীভাবে আমেরিকা সচিত্র ভোটার কার্ড ছাড়া এত বড় নির্বাচন পরিচালনা করে?ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রায় ৬৪ কোটি ভোটার অংশ নিয়েছিলেন এবং প্রত্যেকেই বৈধ সচিত্র পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিয়েছেন, যেখানে মেল-ইন বা পোস্টাল ব্যালটের ব্যবহার ছিল ১ শতাংশের কম।ভারতীয় নির্বাচনী ব্যবস্থার এই অভূতপূর্ব সাফল্যের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট কঠোর ভোটার আইন প্রণয়নের বার্তা দিয়েছেন।

আমেরিকার নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং ভোটারদের যোগ্যতা নির্ধারণে অবিলম্বে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE America Act) পাশ করানোর জোর দাবি জানিয়েছেন ট্রাম্প।প্রস্তাবিত এই আইন অনুযায়ী, মার্কিন নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং নাম নথিভুক্ত করতে সচিত্র পরিচয়পত্রের পাশাপাশি নাগরিকত্বের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।সেই সঙ্গে ডাকযোগে বা পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগও বহুলাংশে সীমিত করার প্রস্তাব রয়েছে বিলে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-সহ রিপাবলিকান শিবির ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন জানালেও বিলে উল্লেখিত কড়া নিয়মের কারণে বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *