সংসারে দুই সন্তানের বেশি নয়? রাজ্য স্বাস্থ্যদপ্তরের বড় পদক্ষেপ!

সংসারে দুই সন্তানের বেশি নয়? রাজ্য স্বাস্থ্যদপ্তরের বড় পদক্ষেপ!

প্রসূতি মৃত্যুর হার কমাতে ও জনস্বাস্থ্য সুরক্ষায় দুটির বেশি সন্তান রোধে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্যভবনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য জুড়ে প্রসূতি মৃত্যুর একাধিক উদ্বেগজনক কারণ চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, ১৮ বছরের কম বয়সে গর্ভধারণ এবং একাধিক সন্তানের জন্ম দেওয়াই মূলত মায়ের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাজ্যজুড়ে বেশ কিছু জেলায় ১৩ থেকে ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের স্পষ্ট বার্তা—দুটির বেশি সন্তান গ্রহণ না করে বিনামূল্যে সরকারি গর্ভনিরোধক পরিষেবা গ্রহণ করুন।

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী দপ্তরের ২৩ দফা সাফল্য ও আগামী দিনের একাধিক জনমুখী কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, দেশে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষ স্থানে রয়েছে, বিশেষ করে সুতি ও শামশেরগঞ্জের মতো এলাকাগুলিতে এর প্রকোপ সবচেয়ে বেশি। সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সাধারণ মানুষের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে দপ্তর। কলকাতায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন, প্রতিটি সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক আউটডোর চালু এবং বেসরকারি হাসপাতালে পিছিয়ে পড়া মানুষের জন্য বেড সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জরুরি প্রয়োজনে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী স্থানান্তরের জন্য সফল মকড্রিলও সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *