পুরভোটের মুখে ইভিএম ঘাটতি, জরুরি শুনানির আর্জি জেলা প্রশাসনের কাছে
August 18, 20262:33 pm

আগামী পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও বড়সড় ইভিএম-সংকটে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্র হাতে না থাকায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হলো কমিশনকে। বিভিন্ন জেলার স্ট্রংরুমে গচ্ছিত রাখা ইভিএমগুলি যাতে দ্রুত কমিশনের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিতে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।
কমিশনের আইনজীবী সোনাল সিনহা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। আদালতের নির্দেশ পেলেই স্ট্রংরুমের ইভিএম হাতে পাবে কমিশন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি সপ্তাহেই হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।