দেশের ১৪ মুখ্যমন্ত্রী ও ৩২৬ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে পেশ চাঞ্চল্যকর রিপোর্ট

দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে বলে সম্প্রতি সুপ্রিম কোর্টে জমা পড়া এক রিপোর্টে প্রকাশ পেয়েছে। শীর্ষ আদালত নিযুক্ত অ্যামিকাস কিউরি বিজয় হংসরিয়ার পেশ করা এই রিপোর্টে দেখা গেছে, দেশের ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জন এবং ২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। মুখ্যমন্ত্রীদের এই তালিকায় সবার উপরে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
শুধু মুখ্যমন্ত্রী বা সাংসদরাই নন, ফৌজদারি মামলার নিরিখে দেশের বিধায়কদের মধ্যেও শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে দল নির্বিশেষে ১৭০ জন বিধায়ক অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। এরপরের অবস্থানে রয়েছে কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ঝাড়খণ্ড ও ওড়িশার মতো রাজ্যগুলি। সুপ্রিম কোর্টে পেশ হওয়া এই সামগ্রিক রিপোর্ট দেশের রাজনৈতিক পরিকাঠামো ও জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিয়ে এক গভীর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।