তারাপীঠ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি, রাতভর গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না হোটেল মালিকের!

তারাপীঠ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি, রাতভর গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না হোটেল মালিকের!

তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন আবাসিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত হোটেল মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রাতভর গা ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার তারাপীঠ এলাকা থেকেই তাঁকে জালে তোলে পুলিশ প্রশাসন। এর আগে সোমবারই গ্রেপ্তার করা হয়েছিল তাঁর ছেলে কল্যাণআশিস পালকে। আজই তাঁদের আদালতে পেশ করা হবে। তদন্তে প্রকাশ পেয়েছে, হোটেলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না এবং বিপদের সময়ে কাজ করেনি এমার্জেন্সি গেটও।

এদিকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া থেকে বাঁচতে কোনো আবাসিক পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজে মৃত ৯ জনের ময়নাতদন্ত ও দেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মেঘালয়ের পাঁচ বাসিন্দার ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাঁদের রাজ্যের উদ্দেশে পাঠানো হয়েছে এবং আলিপুরদুয়ারের চারজনের ময়নাতদন্ত সম্পন্ন করার কাজ চলছে। এমার্জেন্সি গেট বন্ধ থাকা এবং নিষ্ক্রিয় অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *