হাইকোর্টে খারিজ মসজিদ মামলা! কড়া বার্তা দিয়ে ঠিক কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

হাইকোর্টে খারিজ মসজিদ মামলা! কড়া বার্তা দিয়ে ঠিক কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

মসজিদে লাউডস্পিকার ব্যবহার সম্পর্কিত জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, লাউডস্পিকার সরানোর জন্য পুলিশের তরফে কোনো লিখিত আদেশ দেওয়া হয়নি এবং পিটিশনে সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের নাম উল্লেখ নেই। অভিযোগগুলি অস্পষ্ট, কেবল সংবাদপত্রের প্রতিবেদন ও মৌখিক তথ্যের ওপর ভিত্তি করে মামলাটি করা হয়েছিল, যা আইনত গ্রহণযোগ্য নয়। এর পর আদালত স্পষ্ট জানায়, কোনো সঠিক প্রমাণের ওপর ভিত্তি না করে আনা এই জনস্বার্থ মামলাটি ধোপে টেকে না।

আদালতের এই সিদ্ধান্তের পর মসজিদ কর্তৃপক্ষের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এবার থেকে নির্দিষ্ট শব্দসীমা ও আইনি ডেসিমেল বজায় রেখে আগের মতোই মাইকে আজান চলবে। এতে পুলিশ বা অন্য কারো বাধা দেওয়ার সুযোগ নেই এবং যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল, সেখানে তা পুনরায় লাগানো যাবে। তিনি কঠোর সুর বজায় রেখে বলেন, পুলিশের কোনো মৌখিক নির্দেশে এবার থেকে মাইক সরানো হবে না। এমনকি কোনো পুলিশ আধিকারিক জোর করে মসজিদে প্রবেশ করলে তাঁর বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ বা মামলা দায়ের করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *