‘বিগ বস’-এ মগ্ন স্বামী-ছেলে, বারান্দায় হাঁটতে হাঁটতেই খুনের ছক! প্রেমিককে নিয়ে ভয়ঙ্কর কাণ্ড তরুণীর

বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক রোমহর্ষক হত্যাকাণ্ডে প্রকাশ্যে এসেছে দাম্পত্য কলহ ও পরকীয়ার চরম পরিণতি। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া হরিণী ও অভিনন্দনের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। সম্প্রতি স্ন্যাপচ্যাটের মাধ্যমে বিনয় নামে এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন হরিণী। স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহের জেরে অশান্তি চরমে উঠলে স্বামীকে সরিয়ে প্রেমিকের সঙ্গে সংসার বাঁধার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ রেখে এবং আগাম গ্লাভস কিনে প্রমান লোপাটের সমস্ত বন্দোবস্ত সেরে রাখা হয়েছিল।
ঘটনার রাতে স্বামী ও পাঁচ বছরের শিশুসন্তান টিভিতে ‘বিগ বস’ দেখতে ব্যস্ত থাকার সুযোগে বারান্দায় পায়চারি করতে করতে খুনের ছক চূড়ান্ত করেন হরিণী। গভীর রাতে স্বামী ঘুমিয়ে পড়লে প্রেমিক বিনয়কে ঘরে ডেকে এনে শ্বাসরোধ করে স্বামীকে খুন করা হয়। সেই সময় আচমকা পাঁচ বছরের শিশুটির ঘুম ভেঙে গেলে প্রমান মেটাতে নিজের সন্তানকেও রেহাই দেয়নি তারা। পরদিন সকালে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যুর রূপ দেওয়ার চেষ্টা করলেও পুলিশের জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত নারী। পুলিশ ইতিমধ্যেই হরিণী ও তাঁর প্রেমিক বিনয়কে গ্রেফতার করে ঘটনার তদন্ত জোরদার করেছে।