বিজেপির চাপে সভা ভেস্তে গেল? কলকাতায় একের পর এক হল প্রত্যাখ্যান, বিস্ফোরক অভিযোগ করোচ জনতা পার্টির

বিজেপির চাপে সভা ভেস্তে গেল? কলকাতায় একের পর এক হল প্রত্যাখ্যান, বিস্ফোরক অভিযোগ করোচ জনতা পার্টির

বিজেপি নেতাদের হুমকি এবং রাজ্য প্রশাসনের প্রবল চাপের মুখে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ভারত সভা হলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত ‘কলকাতা মিট-আপ’ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে দাবি করেছেন যে, শুধুমাত্র ভারত সভা হলই নয়, উত্তর কলকাতার আরও প্রায় ছয়টি হল একই রাজনৈতিক চাপে অনুষ্ঠান আয়োজনের বুকিং দিতে অস্বীকার করেছে। মূলত রাজনৈতিক প্রতিপক্ষের ভয় এবং প্রশাসনের অতিসক্রিয়তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁর অভিযোগ।

তবে সভা পণ্ড হলেও দলের সামাজিক কর্মসূচি ও জনস্বার্থের আন্দোলন যে থামবে না, তা স্পষ্ট করে দিয়েছে সিজেপি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব বাধা উপেক্ষা করেই রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো পরিদর্শনের কাজ নিয়মিত চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি, শেখ আব্দুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সহ বিভিন্ন জনমুখী ইস্যুতে রাজ্য সরকারের ওপর লাগাতার রাজনৈতিক চাপ বজায় রাখবে এই উদীয়মান রাজনৈতিক প্রেসার গ্রুপটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *