‘মূল্য চোকাতে হবে লন্ডনকে’, ব্রিটিশ ড্রোন দিয়ে রাশিয়ায় আক্রমণের জবাবে তোপ ডোনাল্ডের দেশে

‘মূল্য চোকাতে হবে লন্ডনকে’, ব্রিটিশ ড্রোন দিয়ে রাশিয়ায় আক্রমণের জবাবে তোপ ডোনাল্ডের দেশে

চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার এক বিপজ্জনক মোড় নিল। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাজ্যের তৈরি প্রযুক্তিসম্পন্ন ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস-এর প্রতিবেদনে এই তথ্য সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

রাশিয়ার মাটিতে ব্রিটিশ ড্রোনের এই ব্যবহারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। ব্রিটেনে অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে এক কড়া বিবৃতিতে জানানো হয়, লন্ডন উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুদ্ধ বাড়িয়ে তোলার চেষ্টা করছে এবং ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার ক্ষতি করছে। একই সাথে এই ধরনের পদক্ষেপে ভয়ংকর পরিণতি হবে এবং এর উপযুক্ত মূল্য ব্রিটেনকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে রাশিয়ার এই কড়া হুমকির সামনে পিছু হটতে নারাজ যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে তারা ইউক্রেনের পাশে শতভাগ দৃঢ় অবস্থানে রয়েছে। আত্মরক্ষার স্বার্থে কিয়েভকে প্রয়োজনীয় সমস্ত সামরিক সহযোগিতা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হবে এবং রাশিয়ার আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ব্রিটেন সবসময় সোচ্চার থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *