রশ্মিকাকে নিয়ে পুরনো বিতর্ক উস্কে দিলেন যশ, ‘আপ কি আদালত’-এ অভিনেতার মন্তব্যে তোলপাড়!

রশ্মিকাকে নিয়ে পুরনো বিতর্ক উস্কে দিলেন যশ, ‘আপ কি আদালত’-এ অভিনেতার মন্তব্যে তোলপাড়!

দীর্ঘ চার বছরের বিরতির পর ‘টক্সিক’ ছবি দিয়ে বড়পর্দায় ফিরছেন দক্ষিণী সুপারস্টার যশ। কিন্তু ছবি মুক্তির আগেই এক পুরনো বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন অভিনেতা। ২০১৭ সালে একটি টেলিভিশন শো-তে অভিনেত্রী রশ্মিকা মন্দানা যশকে কন্নড় ইন্ডাস্ট্রির ‘মিস্টার শো-অফ’ বলে অভিহিত করেছিলেন। সেই নিয়ে তৎকালীন সময়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। এতদিন পর বিখ্যাত অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ সেই প্রসঙ্গ উঠতেই এবার মুখ খুলেছেন ‘কেজিএফ’ তারকা।

যশ স্পষ্ট জানান, রশ্মিকা ঠিক কোন উদ্দেশ্যে ওই মন্তব্য করেছিলেন তা তাঁর জানা নেই। তবে এই বিষয় নিয়ে তাঁর মনে বিন্দুমাত্র ক্ষোভ নেই। তাঁর কথায়, টেলিভিশন শোর দ্রুত উত্তর দেওয়ার ফরম্যাট অনেক সময় নতুন তারকাদের অপ্রস্তুত করে দেয়। তিনি আরও বলেন, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁর ব্যক্তিত্ব বিচার করা যায় না। নিজের অনুরাগীদের অন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দিয়ে এই বিতর্কে ইতি টানলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *