পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই মিলবে ১ কোটি, জেনে নিন অবিশ্বাস্য রিটার্নের সহজ হিসেব
সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত রিটার্ন পেতে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সাধারণ মানুষের প্রথম পছন্দ। বিশেষ করে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিএপএফ (PPF) প্রকল্প আপনাকে দীর্ঘমেয়াদে কোটিপতি হওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে। বার্ষিক ৭.১ শতাংশ সুদের হারের এই সরকারি স্কিমে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এতে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধাও রয়েছে। মাত্র ১৫ বছরের মেয়াদী এই স্কিমে নিয়মিত বিনিয়োগের মাধ্যমে কোনো ঝুঁকি ছাড়াই নিজের অর্থ বহুগুণ বাড়িয়ে নেওয়া সম্ভব।
যদি আপনি প্রতি বছর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা করে টানা ২৫ বছর পিএপএফে জমা করেন, তবে আপনার মোট জমাকৃত টাকার পরিমাণ দাঁড়াবে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। আর এর বিপরীতে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে আনুমানিক ৬৫ লক্ষ ৫৮ হাজার টাকা। ফলে ২৫ বছর শেষে আপনার অ্যাকাউন্টে জমা হবে মোট ১ কোটি ৩ লক্ষ ৮ হাজার ১৫ টাকা। এমনকি ১৫ বছরের মেয়াদ শেষে আপনার বিনিয়োগকৃত ২২.৫০ লক্ষ টাকা সুদে-আসলে বেড়ে দাঁড়াবে ৪০ লক্ষ ৬৮ হাজার ২০৯ টাকায়, যার মধ্যে ১৮ লক্ষ ১৮ হাজার টাকাই আসবে সুদ থেকে। কোনোপ্রকার ঝুঁকির দুশ্চিন্তা ছাড়াই কোটিপতি হওয়ার এটি একটি অনন্য পথ।