রক্তে রাজনীতির টান, শত্রুঘ্নর মন্তব্যে কি সোনাক্ষীর ভোটের ময়দানে নামার ইঙ্গিত, তুঙ্গে জল্পনা

রক্তে রাজনীতির টান, শত্রুঘ্নর মন্তব্যে কি সোনাক্ষীর ভোটের ময়দানে নামার ইঙ্গিত, তুঙ্গে জল্পনা

সাম্প্রতিক সময়ে নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মুখ খুলে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দিল্লিতে ছাত্র আন্দোলন ও সোনম ওয়াংচুকের আটক হওয়ার ঘটনায় সরব হওয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের তরুণদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তবে বারবার রাজনৈতিক অবস্থানে স্পষ্ট বার্তা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে মুখ খুলে তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা সাফ জানিয়েছেন, তাঁর মেয়ের নিজস্ব মতামত ও অত্যন্ত স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। ট্রোলিংকে ‘পরিকল্পিত ও পেইড’ বলে তোপ দেগে তিনি দাবি করেন, ট্রোলাররা সোনাক্ষীর মানসিক সাহসে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না।

মেয়ের এই সাহসী মনোভাবের প্রশংসা করে শত্রুঘ্ন স্পষ্টই বলেন, সোনাক্ষী সত্যিই যোগ্য বাবার যোগ্য মেয়ে। তবে ভবিষ্যতে অভিনয় ছেড়ে সোনাক্ষী প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেবেন কি না, তা নিয়ে কোনো সরাসরি উত্তর দেননি তিনি। বাবার এমন রহস্যজনক মন্তব্য ও সমর্থনে বলিপাড়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি তারকা বাবার হাত ধরে খুব শীঘ্রই রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী, তা নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে চর্চা এখন চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *