প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার দুই নাবালিকা!

প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার দুই নাবালিকা!

প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের সময়োচিত হস্তক্ষেপে বড়সড় পাচার চক্রের হাত থেকে রক্ষা পেল দুই নাবালিকা। গত ১৮ আগস্ট চাকদহ থানা এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এই অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় প্রশাসন। মোহনপুর থানার ওসির নেতৃত্বে গঠিত বিশেষ দল প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে নিখোঁজ নাবালিকার সঠিক অবস্থান শনাক্ত করে এবং দ্রুত অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে।

অভিযান চালানোর সময় পুলিশ কেবল ওই ১৫ বছরের কিশোরীকেই উদ্ধার করেনি, সঙ্গে আরও এক ১৪ বছরের নিখোঁজ নাবালিকাকেও নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে আটক করা হয়েছে, যিনি নাবালিকা দু’টিকে নিজের হেফাজতে রেখেছিলেন। পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া দুই নাবালিকা ও আটক মহিলাকে চাকদহ থানার হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *