অগ্নিকাণ্ডের বড় মাশুল নিউমার্কেটে, ১৬ বরোতে কড়া তদন্তের নির্দেশ দিয়ে নড়েচড়ে বসল পুরসভা

অগ্নিকাণ্ডের বড় মাশুল নিউমার্কেটে, ১৬ বরোতে কড়া তদন্তের নির্দেশ দিয়ে নড়েচড়ে বসল পুরসভা

নিউমার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আগুনে ক্ষতিগ্রস্ত হোটেলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের আদেশ দিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। পাশাপাশি শহরের বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা যাচাইয়ে ১৬টি বরোতেই পৃথক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। এই বিশেষ দলগুলি শহরের সমস্ত বাণিজ্যিক আবাসন, মার্কেট, হোটেল ও জনসমাগমস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করবে এবং এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। এই যৌথ পর্যবেক্ষণ কমিটিতে পুরসভা, লাইসেন্স বিভাগ, কেএমডিএ, পুলিশ, দমকল ও সিইএসসি-র প্রতিনিধিরা থাকবেন।

পুরসভার নিজস্ব নজরদারিতে গাফিলতির কথা স্বীকার করে কমিশনার স্মিতা পাণ্ডে বিল্ডিং বিভাগের কাছে বিশদ রিপোর্ট চেয়েছেন। তিনি সাফ জানান, ব্যবসায়ীদেরও সুরক্ষা বিধি মেনে চলার দায় নিতে হবে। ঘটনার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, পূর্বতন তৃণমূল সরকারের অপরিকল্পিত পরিকাঠামো এবং শিথিল সুরক্ষাবিধির জেরেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আশ্বাস দেন, অতীতের বিশৃঙ্খলা কাটিয়ে এখন দ্রুতগতিতে কড়া নিরাপত্তা বলবৎ করার কাজ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *