‘একজনকে বিয়ে, আর একজনকে সারারাত নাচাব!’ দুই নৃত্যশিল্পীকে কুকথা, গ্রেপ্তার টিকিট পরীক্ষক

‘একজনকে বিয়ে, আর একজনকে সারারাত নাচাব!’ দুই নৃত্যশিল্পীকে কুকথা, গ্রেপ্তার টিকিট পরীক্ষক

ভুল করে ট্রেনের ভেন্ডার কামরায় উঠে পড়া দুই তরুণী নৃত্যশিল্পীকে চূড়ান্ত হেনস্তা ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন রেলের টিকিট পরীক্ষক প্রশান্ত নাথ। গত ১৮ জুলাই গোবরডাঙ্গা থেকে রানাঘাট যাওয়ার পথে বনগাঁ স্টেশনে ওই দুই ছাত্রীকে আটক করেন বিড়ার বাসিন্দা ওই টিটিই। জরিমানা বাবদ আড়াই হাজার টাকা দাবি করার পাশাপাশি ছাত্রী, তাঁদের অভিভাবক ও নাচের শিক্ষিকাকে ফোন অত্যন্ত অশালীন ভাষায় অপমান করার গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, দুই তরুণীকে একটি ঘরে বসিয়ে রেখে “একজনকে বিয়ে করব আর একজনকে সারারাত নাচাবো” বলে কুকথা বলেন ওই টিকিট পরীক্ষক।

এই ঘৃণ্য আচরণের প্রতিবাদে অভিভাবক ও স্থানীয় নৃত্যশিল্পীরা বনগাঁ জিআরপি থানার সামনে ধৃত টিটিই-র ছবি হাতে নিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রায় এক মাস পর বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে অভিযুক্ত প্রশান্ত নাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়। রেলের এই ‘গুণধর’ কর্মচারীকে আজ আদালতে পেশ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *