তৃণমূলের হারের ধাক্কা! অর্থাভাবে আইএসএল থেকে ছিটকে গেল অভিষেকের ডায়মন্ড হারবার

তৃণমূলের হারের ধাক্কা! অর্থাভাবে আইএসএল থেকে ছিটকে গেল অভিষেকের ডায়মন্ড হারবার

আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেও স্রেফ অর্থাভাবে নাম তুলে নিতে বাধ্য হলো ডায়মন্ড হারবার এফসি। নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণের প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকা ফি জমা দিতে না পারায় দেশের শীর্ষ ফুটবল লিগ থেকে বাদ পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬-২৭ মরশুমের আইএসএল অনুষ্ঠিত হবে ১৩টি দলকে নিয়েই। অতি অল্প সময়ে উল্কার গতিতে বঙ্গ ফুটবলের শীর্ষে উঠে আসা ক্লাবটির এই আকস্মিক পতন খেলার দুনিয়ায় চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই অর্থাভাব এবং একের পর এক দুর্নীতির অভিযোগে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে ডায়মন্ড হারবার এফসি। নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ দায়িত্ব নিয়েই ক্লাবটির বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন ও ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন। প্রশাসনিক চাপ ও চরম আর্থিক সংকটে পড়ে ক্লাবের সমস্ত কার্যকলাপ এখন বিশ বাঁও জলে। একের পর এক আর্থিক ও আইনি জটিলতায় জড়িয়ে দেশের ফুটবল মানচিত্র থেকে দলটির অস্তিত্বই এখন বিলুপ্তির পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *