স্ত্রীকে খুনের পর হোয়াটসঅ্যাপ স্টেটাস! বোনকে গুলি করে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মকর্তা

স্ত্রীকে খুনের পর হোয়াটসঅ্যাপ স্টেটাস! বোনকে গুলি করে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মকর্তা

লখনউয়ের গোমতীনগরে এক ব্যাঙ্ক কর্মকর্তার নির্মম নৃশংসতায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যাঙ্ক কর্মকর্তা মানস প্রথমে তাঁর স্ত্রী দিব্যা মিশ্রকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেন। এরপর বাড়ি ফিরে হোয়াটসঅ্যাপে একটি চাঞ্চল্যকর স্টেটাস দিয়ে নিজের বোন সীমাকে গুলি করে হত্যা করেন এবং শেষে নিজেও আত্মঘাতী হন।

পুলিশ সূত্রের খবর, স্টেটাসে মানস লেখেন, “আজ আমি আমার স্ত্রীকে খুন করেছি কারণ সে আমাকে ধোঁকা দিয়েছিল… এবার আমাকে নিজেকে ও আমার বোনকে শেষ করতে হবে।” তিনি অভিযোগ করেন, স্ত্রী দিব্যার সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর পারিবারিক বিবাদ ও আদালতে মামলা চলছিল।

স্টেটাস দেখে সন্দেহ হওয়ায় এক প্রতিবেশী মানসকে ফোন করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁরা দেখেন, টিভি-তে জোরে ‘হনুমান চালিসা’ বাজছে এবং ভেতরে মানস ও তাঁর বোনের নিথর দেহ পড়ে রয়েছে। প্রতিবেশীরা জানান, মানস এসবিআই-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *