‘টাকা না পেলে সবার বন্ধ হোক!’ অন্নপূর্ণা ভাণ্ডারের বঞ্চিত মহিলাদের বিক্ষোভে উত্তাল বনগাঁ ও বোলপুর

‘টাকা না পেলে সবার বন্ধ হোক!’ অন্নপূর্ণা ভাণ্ডারের বঞ্চিত মহিলাদের বিক্ষোভে উত্তাল বনগাঁ ও বোলপুর

ক্ষমতায় এলে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। পালাবদলের পর অন্নপূর্ণা যোজনা চালু হলেও অনেকেই এখনও এই সুবিধার বাইরে। যোগ্য হওয়া সত্ত্বেও এবং বারবার আবেদন জানিয়েও টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে মহিলাদের ক্ষোভ বাড়ছে, যা নিয়ে এবার জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ।

বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, দিন আনা দিন খাওয়া পরিবারের যোগ্য সদস্যরা বঞ্চিত হলেও অযোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাঁদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করে সবাইকে টাকা দিতে হবে, তা না হলে সবার টাকাই বন্ধ করে দেওয়া হোক।

অন্যদিকে, বীরভূমের বোলপুরেও একই অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় বোলপুর মহকুমা শাসকের (SDO) দফতরে বিক্ষোভ দেখান একদল মহিলা। তাঁদের দাবি, আবেদন প্রথমে অনুমোদিত (Approved) হওয়া সত্ত্বেও পরে আর টাকা মিলছে না। বারবার পৌরসভা ও SDO দফতরে ঘুরেও স্পষ্ট উত্তর না পেয়ে অবশেষে তাঁরা বাধ্য হয়ে মহকুমা শাসকের দরজায় হাজির হন এবং অবিলম্বে ভাতা চালুর দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *