অস্বস্তিকর গরমে এবার স্বস্তি? কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

অস্বস্তিকর গরমে এবার স্বস্তি? কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও অস্বস্তিকর ভ্যাপসা গরমে কার্যত নাকাল কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং নদীয়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি শহর দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও দিনভর কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। স্যাঁতসেঁতে আবহাওয়া ও মেঘলা আকাশের কারণে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *