সোমালিয়া ও ইয়েমেন উপকূলে জোড়া জাহাজ হাইজ্যাক, বন্দি ২২ ভারতীয় নাবিক

সোমালিয়া ও ইয়েমেন উপকূলে জোড়া জাহাজ হাইজ্যাক, বন্দি ২২ ভারতীয় নাবিক

ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দু’টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ফের জলদস্যুদের তাণ্ডব নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই দুই জাহাজে মোট ২২ জন ভারতীয় নাবিক বন্দি রয়েছেন। প্রথম ঘটনাটি ঘটেছে গাল্ফ অব এডেনে, যেখানে ইয়েমেন উপকূলের কাছে ছ’জন সশস্ত্র জলদস্যু ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’ দখল করে নেয়। এই জাহাজের ২০ জন কর্মীর মধ্যে ১৬ জনই ভারতীয়। নাবিকরা আপাতত নিরাপদ থাকলেও জাহাজটির বর্তমান অবস্থান স্পষ্ট নয়। সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থাকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি লুতুফ’ দখল করে নেয় আট জন জলদস্যু। এই জাহাজে থাকা ১০ জন কর্মীর মধ্যে ছ’জন ভারতীয় নাগরিক। অভিযোগ উঠেছে, তুর্কি সামরিক কেন্দ্রের জন্য বহন করা অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম ছিল এই জাহাজে। পরপর দু’টি ঘটনা ভারত মহাসাগর ও আফ্রিকার শিং অঞ্চলের সমুদ্রপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুনরায় বড়সড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *