মিঠুনের সেই আইকনিক ‘দেশি জেমস বন্ড’ অবতারে ফিরছেন ইমরান হাশমি! পর্দায় আসছে নতুন ‘গানমাস্টার জি৯’

মিঠুনের সেই আইকনিক ‘দেশি জেমস বন্ড’ অবতারে ফিরছেন ইমরান হাশমি! পর্দায় আসছে নতুন ‘গানমাস্টার জি৯’

নামটা শুনলেই রোমাঞ্চ জাগে পুরোনো দিনের দর্শকের মনে। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুরক্ষা’ ছবিতে মিঠুন চক্রবর্তীর সেই ‘গানমাস্টার জি৯’ বা সিবিআই অফিসার গোপির চরিত্রটি এবার নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরছে। এই স্পাই-অবতারে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা আদিত্য দত্ত পরিচালিত এই অ্যাকশন ড্রামাটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে ইমরানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ এবং অপারশক্তি খুরানা।

বহু দশক আগে আন্তর্জাতিক গুপ্তচর ছবির ছাঁচে তৈরি মিঠুনের সেই ছবি এবং তার সিক্যুয়েল ‘ওয়ারদাত’ দর্শকদের নজর কেড়েছিল। বন্ড-সুলভ সাজসজ্জা ও রোমাঞ্চে ভরপুর সেই পুরনো স্পাই-জগতের নস্ট্যালজিয়াকে বর্তমান প্রজন্মের উপযোগী করে বড় পর্দায় হাজির করার দায়িত্ব নিয়েছেন পরিচালক। ‘আশিক বানায়া আপনে’ খ্যাত পরিচালক আদিত্য দত্তের এই নতুন প্রজেক্টে সুরকার হিমেশ রেশমিয়ার উপস্থিতি ছবিটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার, মিঠুনের সেই জনপ্রিয় আইকনিক চরিত্রটিকে ইমরান হাশমি কতটা সফলভাবে নতুন প্রজন্মের কাছে ফুটিয়ে তুলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *