বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের চরম অস্বস্তি, এবার সরাসরি জবাব চাইল আদালত

বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের চরম অস্বস্তি, এবার সরাসরি জবাব চাইল আদালত

সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) প্রদান নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। শীর্ষ আদালতে রাজ্য সরকার জানিয়েছিল যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। তবে শিক্ষক সংগঠন এবিটিএ-র অভিযোগ, সরকারি কর্মীরা সেই সুবিধা পেলেও সরকারপোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনো এক টাকাও পাননি। এই বঞ্চনার প্রেক্ষিতেই জল গড়িয়েছে আদালতে। শুনানি শেষে বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ রাজ্যকে নিজেদের লিখিত অবস্থান জানানোর কড়া নির্দেশ দিয়েছে।

এই আর্থিক বৈষম্য ও সংশয় দূর করতে রাজ্য সরকারকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে পেশ করা হিসাব অনুযায়ী সরকারপোষিত কর্মীদের ডিএ মেটাতে বিপুল অর্থ বরাদ্দের কথা থাকলেও, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে দাবি তুলেছেন মামলাকারীরা। এমনকি মনিটরিং কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম কিস্তির বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া সত্ত্বেও শিক্ষকরা কেন বঞ্চিত হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর এখন আদালতের হস্তক্ষেপে রাজ্য কীভাবে দেয়, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *