গতির সমস্ত রেকর্ড গুঁড়িয়ে ৮০০ কিমির ঝোড়ো বেগে ছুটল চিনের নয়া ম্যাগলেভ

গতির সমস্ত রেকর্ড গুঁড়িয়ে ৮০০ কিমির ঝোড়ো বেগে ছুটল চিনের নয়া ম্যাগলেভ

চিনা গবেষকরা নিজেদের রেকর্ড ভেঙে প্রযুক্তি বিশ্বে ফের এক অভূতপূর্ব নজির তৈরি করেছেন। দেশটির হুবেই প্রদেশের ডঙহু ল্যাবরেটরিতে ১ কিলোমিটারের বিশেষ টেস্ট ট্র্যাকে পরিচালিত পরীক্ষামূলক যাত্রায় এই ১.১ টনের আল্ট্রা হাই-স্পিড ম্যাগলেভ ট্রেনটি মাত্র ৫.৩ সেকেন্ডে শূন্য থেকে প্রতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে সক্ষম হয়েছে। সাধারণ ট্রেনের মতো চাকা না থাকায় শক্তিশালী ইলেক্ট্রো-ম্যাগনেটের সাহায্যে কোনো ঘর্ষণ ছাড়াই ট্র্যাকের ওপর হাওয়ায় ভেসে অস্বাভাবিক গতিতে ছুটতে পারে এই অত্যাধুনিক ট্রেনটি।

গতি অর্জনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও অভাবনীয় চমক দেখিয়েছেন বিজ্ঞানীরা। ৮০০ কিলোমিটারের তীব্র গতিতে ছুটে চলা সত্ত্বেও মাত্র ২০০ মিটারের মধ্যে ব্রেক কষে ট্রেনটির গতিকে ফের শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে, এমনকি এই প্রক্রিয়ায় ভিতরে রাখা এক গ্লাস ভর্তি জলও চলকে পড়েনি। বর্তমানে পরীক্ষামূলক স্তরে থাকা এই ট্রেনটি যাত্রী পরিবহণের পাশাপাশি ভবিষ্যতে বাতাস-শূন্য টিউবে আল্ট্রা হাই-স্পিড গতি আনয়ন এবং মহাকাশে রকেট ও মিসাইল পাঠানোর উদ্দেশ্যে চিনা গবেষকদের এক যুগান্তকারী পদক্ষেপে রূপ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *