পুজোর আগেই রাস্তায় নামছে ৬০০ নতুন বাস, নিষিদ্ধ হচ্ছে ইঞ্জিন ভ্যান—ঘোষণা পরিবহন মন্ত্রীর

পুজোর আগেই রাস্তায় নামছে ৬০০ নতুন বাস, নিষিদ্ধ হচ্ছে ইঞ্জিন ভ্যান—ঘোষণা পরিবহন মন্ত্রীর

শুক্রবার উত্তরপাড়ার টিটাগড় ওয়াগানস লিমিটেডের রেলের ডিজাইন ও অপারেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়ও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী জানান, আসন্ন দুর্গা পুজোর আগেই রাজ্যে ৬০০টি নতুন বাস নামানো হবে, যা সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। এর পাশাপাশি রাস্তায় বেআইনি ইঞ্জিন ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ইঞ্জিন ভ্যান নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যানে পরিবহন মন্ত্রী স্পষ্ট জানান, এই গাড়িগুলির কোনো আইনি বৈধতা নেই এবং এগুলি চরম দূষণ ছড়ায়। এছাড়া দুর্ঘটনায় কেউ প্রাণ হারালে কোনো বিমা পাওয়ার সুযোগ থাকে না। তিনি জানান, মোটর ভ্যান মালিকদের পিক-আপ ভ্যান কিনতে অর্থসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি বিধানসভায় নিয়ম মেনে অটো ও ম্যাজিক গাড়ির পারমিট দেওয়া হবে। অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভের প্রসঙ্গে তিনি রাজনৈতিক উস্কানির অভিযোগ তোলেন। একইসঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায় রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থানের ওপর জোর দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *