হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনটি মামলায় নতুন রক্ষাকবচ দিয়ে নজিরবিহীন মন্তব্য বিচারপতির

হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনটি মামলায় নতুন রক্ষাকবচ দিয়ে নজিরবিহীন মন্তব্য বিচারপতির

সেবাশ্রয় ও জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি চলাকালীন বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানার মোট ৩টি মামলায় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে মোট ১৬টি দায়ের হওয়া এফআইআরের মধ্যে ইতোমধ্যে ৮টি মামলায় আইনি রক্ষাকবচ পেলেন অভিষেক। তবে শুনানির সময় মামলার নথি পুরোপুরি না দেখে রক্ষাকবচ দেওয়ার তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার, যার ফলে আদালত কক্ষ বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

রাজ্যের আপত্তির জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন যে, আদালত ইতিপূর্বেও তাঁকেই বিদেশ যাওয়ার ছাড়পত্রসহ একাধিক মামলায় সুরক্ষা দিয়েছে। তিনি অসন্তোষ প্রকাশ করে জানান, মে মাস থেকে এই এক ব্যক্তির মামলা শুনতে গিয়ে হাইকোর্টের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ইতোপূর্বে সই জাল মামলাতেও আগামী নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে এবং তাঁর দলীয় কার্যালয় ভাঙাতে স্থগিতাদেশ দেওয়া রয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *