‘রাতভর তাণ্ডব চলবে!’ যাদবপুরে ছাত্র সংঘর্ষের পর বিজেপি বিধায়কের চরম হুমকি, তোপ বামেদের

‘রাতভর তাণ্ডব চলবে!’ যাদবপুরে ছাত্র সংঘর্ষের পর বিজেপি বিধায়কের চরম হুমকি, তোপ বামেদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি (ABVP) এবং বাম ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এফইটিএসইউ (FETSU)-র একটি সাধারণ সভায় প্রশ্ন তোলা নিয়ে গত বুধবার রাতে গোলমালের সূত্রপাত হয়। অভিযোগ, এর পরেই এসএফআই-এর পতাকায় আগুন লাগানো, ভাঙচুর ও দুই পক্ষের মারধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

এই ঘটনার পর রাজনৈতিক পারদ চড়েছে। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী মন্তব্য করেন, দেশবিরোধী কাজের সঙ্গে যুক্তদের ‘বাংলা ধোলাই’ দেওয়া উচিত এবং তিনি এমন কাজকে পুরস্কৃত করবেন। অন্যদিকে, আহত এবিভিপি কর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে চরম হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, এক ঘণ্টার মধ্যে অভিযুক্তরা থানায় আত্মসমর্পণ না করলে টেনে বার করা হবে এবং “সারা রাত তাণ্ডব চলবে”।

এই হুমকির জবাবে সৃজন ভট্টাচার্য জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসব ভয় দেখানোর কোনো মানে হয় না এবং মাঝরাতে এই জাতীয় গুণ্ডামির মানসিকতা গ্রহণযোগ্য নয়। বর্তমানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মারধর ও হিংসার অভিযোগ দায়ের করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *