অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ, স্তব্ধ ট্রেন চলাচল!

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ, স্তব্ধ ট্রেন চলাচল!

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না মেলায় রাজ্যজুড়ে উপভোক্তাদের তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক স্থানে মহিলারা সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশনে রেল অবরোধের ফলে হাসনাবাদ-শিয়ালদহ রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। একইসাথে হাবড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর কলকাতার ফুলবাগান এবং বেহালা চৌরাস্তাতেও বিক্ষোভ দেখা যায়।

অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক চলাকালীন বিক্ষুব্ধ মহিলারা ঘিরে ধরে প্রতিবাদ জানালে বৈঠক স্থগিত রেখে নিচে নেমে আসতে বাধ্য হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আন্দোলনকারীদের শান্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন, সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে এবং ভেরিফিকেশনের সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র বিডিও বা এসডিও অফিসে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে আশ্বাস সত্ত্বেও সাধারণ মানুষের ক্ষোভ অব্যাহত থাকায় রাজ্যজুড়ে প্রশাসনিক চাপানউতোর তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *