ইংরেজি কেন বিদেশি ভাষা! সিবিএসই-র ত্রিভাষা নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন

ইংরেজি কেন বিদেশি ভাষা! সিবিএসই-র ত্রিভাষা নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালুর অপেক্ষায় থাকা সিবিএসই-র ত্রিভাষা নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচী ও ভি. মোহনের বেঞ্চ এই নীতি ঘিরে একাধিক মৌলিক প্রশ্ন তুলেছে। শুনানির সময় বিচারপতি বাগচী ইংরেজি ভাষাকে ‘অস্থানীয়’ বা ‘নন-নেটিভ’ বলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এর নেপথ্যে ঔপনিবেশিক মানসিকতা জড়িয়ে থাকতে পারে। পাশাপাশি, এই নীতি হঠাৎ করে পড়ুয়াদের ওপর চাপিয়ে না দিয়ে তাদের কিছুটা ছাড় বা সময় দেওয়া উচিত কি না, সে বিষয়েও কেন্দ্র ও বোর্ডকে ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

অন্যদিকে, সিবিএসই নির্ধারিত ২৩টি আঞ্চলিক ভাষা পড়ানোর জন্য স্কুলগুলিতে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক এবং পাঠ্যবইয়ের পরিকাঠামো রয়েছে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, নীতি প্রণয়ন ভুল না হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলি আগে থেকেই চিহ্নিত করা জরুরি। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো না করে, সমস্ত দিক খতিয়ে দেখে একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির জন্য কেন্দ্র, এনসিইআরটি এবং সিবিএসই-কে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *