রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন, ‘বলির পাঁঠা’ করা হয়েছে!

রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন, ‘বলির পাঁঠা’ করা হয়েছে!

রুশ তেলবাহী জাহাজ পরিচালনার অভিযোগে গত জুন মাস থেকে ব্রিটেনের কারাগারে বন্দি ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্থ। রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় বিনা পতাকার ওই জাহাজটিকে আটক করে ব্রিটিশ বাহিনী। গত ১৪ জুন থেকে ব্রিটিশ হেফাজতে থাকা অজয়ের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত। এই ঘটনায় প্রথমবার মুখ খুলেছেন ক্যাপ্টেন পন্থের স্ত্রী ঋতু পন্থ। তাঁর স্পষ্ট দাবি, কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে কেবল ‘বলির পাঁঠা’ হয়েছেন তাঁর স্বামী। তিনি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন বলেই তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

জানা গিয়েছে, গুজরাটের সিক্কা বন্দরে উরাল ক্রুড নিয়ে যাওয়ার পথে জাহাজটিকে আটক করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের বিশেষ নির্দেশে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে কারাগারে মানসিকভাবে ভেঙে পড়েছেন অজয়। ঋতু জানিয়েছেন, ফোনে কথোপকথনের সময় অজয় কেবলই কান্নায় ভেঙে পড়ছিলেন এবং মুক্তির আকুতি জানাচ্ছিলেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ৩৮ বছর বয়সি এই ভারতীয় ক্যাপ্টেনকে সর্বোচ্চ ১০ বছরের কারাবাসের সাজা ভোগ করতে হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *