বডি ডবলের হার্ট অ্যাটাক! ৬০ বছর বয়সে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য নিজেই সামলালেন সালমান

বডি ডবলের হার্ট অ্যাটাক! ৬০ বছর বয়সে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য নিজেই সামলালেন সালমান

শুটিং চলাকালীন বড়সড় বিপত্তির মুখে পড়ল সালমান খানের আগামী প্যান-ইন্ডিয়া ছবি ‘SVC63’ (যার সম্ভাব্য নাম ‘মনস্টার’)। তামিল লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে একটি কঠিন অ্যাকশন দৃশ্যের দৃশ্যধারনের সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন সালমানের বডি ডবল। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বডি ডবলের অনুপস্থিতিতে কাজের গতি যাতে স্তব্ধ না হয়, তাই ৬০ বছর বয়সেও সমস্ত ঝুঁকিপূর্ণ স্টান্ট নিজে করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। প্রযোজনা সংস্থা সতর্ক থাকলেও, ‘ভাইজান’ নিজে পুরো শুটিং তদারকি করছেন এবং সেটের কাজের গতি বজায় রাখছেন।

বামশী পাইডিপল্লি পরিচালিত ও দিল রাজু প্রযোজিত এই ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া, সালমানকে সামনে দেখা যাবে সঞ্জয় দত্তের সঙ্গে ‘৭ ডগস’ এবং ‘মাতৃভূমি’ ছবিতে। পাশাপাশি, আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘বিগ বস ২০’-র সঞ্চালক হিসেবেও তিনি ছোট পর্দায় ফিরছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *