‘তৃণমূলের লোক বসেই চক্রান্ত করছে’, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষোভে ঘিরে বিক্ষোভের মুখে ফুঁসে উঠলেন অগ্নিমিত্রা

‘তৃণমূলের লোক বসেই চক্রান্ত করছে’, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষোভে ঘিরে বিক্ষোভের মুখে ফুঁসে উঠলেন অগ্নিমিত্রা

পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত একটি বৈঠকে গিয়ে এক বঞ্ছিত ক্ষুব্ধ মহিলাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বহু যোগ্য প্রার্থীর নাম প্রকল্প থেকে বাদ পড়ায় রাজ্য জুড়ে যে চরম অসন্তোষ তৈরি হয়েছে, তা নিয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানান মন্ত্রী। এর আগে মেদিনীপুর শহরের ধর্মায় নিজস্ব বিধায়ক কার্যালয়েও তাকে একইভাবে ঘিরে ধরে ক্ষোভ জানান অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া বঞ্চিত মহিলারা।

পরপর দুইবার বিক্ষোভের মুখে পড়ে প্রশাসনিক স্তরে বড়সড় চক্রান্তের অভিযোগ তুলেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, সরকারি ব্যবস্থার ভেতরে এখনও অনেক তৃণমূল কংগ্রেসের লোক বসে রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকাচ্ছে এবং যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের তালিকায় সুযোগ করে দিচ্ছে। পুরো বিষয়টি রাজনীতি চালিত উল্লেখ করে মন্ত্রী জানান, বঞ্চিত যোগ্য প্রার্থীদের অবিলম্বে বিডিও বা এসডিও অফিসে অভিযোগ জানাতে হবে এবং সমস্যা সমাধানে তিনি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *