ভাদ্রের ভ্যাপসা গরমে মিলবে কি স্বস্তি? বৃষ্টির সম্ভাবনা নিয়ে বড় খবর

ভাদ্রের ভ্যাপসা গরমে মিলবে কি স্বস্তি? বৃষ্টির সম্ভাবনা নিয়ে বড় খবর

ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস পড়তেই চরম অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি গোটা বাংলা। তবে শনিবার দুপুরের পর থেকেই পাল্টে যেতে পারে আবহাওয়ার ছবি। শহর কলকাতা ও আশেপাশের এলাকায় মেঘলা আকাশের সাথে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, সেই সাথে নামতে পারে স্বস্তির তুমুল বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি পিছু ছাড়বে না বলেই জানা গেছে।

অন্যদিক, রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বর্ষণের মাত্রা বৃদ্ধি পেতে পারে। আইএমডি সূত্রে খবর, রবি ও সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিপরীতে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বর্ষণ জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির জেরে আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে, যা এই ভ্যাপসা গরম থেকে রাজ্যবাসীকে কিছুটা হলেও রেহাই দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *