শাহ-শুভেন্দুর বড় উপহার, আধুনিক সুবিধার সঙ্গে নতুন ঠিকানা পেল বিধাননগর পুলিশ কমিশনারেট

বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন ভবনের সূচনা হলো এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যৌথভাবে ভার্চুয়াল মাধ্যমে এই নতুন পুলিশ ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং শীর্ষ পুলিশকর্তারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
আধুনিক পরিকাঠামো ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই নতুন ভবনটি কমিশনারেটের সামগ্রিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। মূলত আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষকে দ্রুত ও কার্যকর পুলিশি পরিষেবা প্রদান করার লক্ষ্যেই এই পদক্ষোপ নেওয়া হয়েছে। নতুন এই ভবনের কার্যকারিতা শুরু হওয়ায় বিধাননগর পুলিশ কমিশনারেটের দৈনন্দিন কর্মতৎপরতা ও প্রশাসনিক কাজে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।