অবশেষে এল বড় সুযোগ, আবাস যোজনার ৩ নথি থাকলেই মিলবে পাকা বাড়ি, ৩১ আগস্টের মধ্যে করুন আবেদন

অবশেষে এল বড় সুযোগ, আবাস যোজনার ৩ নথি থাকলেই মিলবে পাকা বাড়ি, ৩১ আগস্টের মধ্যে করুন আবেদন

রাজ্যে যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ির আওতায় আনতে আবাস প্লাস ২০২৪ সমীক্ষার কাজ দ্রুততার সঙ্গে করছে প্রশাসন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রায় ৩৮ লক্ষ পরিবার এই সমীক্ষায় নথিভুক্ত হয়েছে। তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে আধার কার্ড, জব কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এই ৩টি বিশেষ নথি থাকলেই আবেদন করা যাবে পাকা বাড়ির জন্য।

যেসব যোগ্য পরিবার এখনও আবাসের জন্য আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আগামী ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকরা নিজেদের স্মার্টফোনে ‘Awaas Plus 2024’ এবং ‘AadhaarFaceRD’ অ্যাপ দুটি ইনস্টল করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *