লাইসেন্সহীন ৬ হোটেল সিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন! কড়া পদক্ষেপে রাজ্যের মন্ত্রী

কলকাতার মার্কুইস স্ট্রিটে ঝটিকা অভিযান চালিয়ে অগ্নিিনর্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে আরও ছয়টি গেস্ট হাউস সিল করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের পর তিনি জানান, এই গেস্ট হাউসগুলির পক্ষ থেকে ফায়ার লাইসেন্সের জন্য কোনো আবেদনই করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিল করে দেওয়া হয়। প্রসঙ্গত, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে শহরের হোটেলগুলিতে এই কড়া নজরদারি ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
অন্য দিকে, নিউ মার্কেটের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃতদেহ শনিবার সকালে পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোলে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অ্যাম্বুলেন্সে করে দেহগুলি সীমান্তে পাঠানো হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে শহরের হোটেলগুলির বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রয়েছে।