মোদির পছন্দ কলকাতা! আন্তর্জাতিক মহাযজ্ঞের প্রস্তুতি শুরু, নবরূপে সেজে উঠছে তিলোত্তমা

মোদির পছন্দ কলকাতা! আন্তর্জাতিক মহাযজ্ঞের প্রস্তুতি শুরু, নবরূপে সেজে উঠছে তিলোত্তমা

দেশজুড়ে রাজনৈতিক পালাবদলের আবহেই আন্তর্জাতিক মানের বড়সড় মেগা ইভেন্টের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ পছন্দ হয়ে উঠেছে কলকাতা। ২০২৭ সালের জানুয়ারি মাসে শহরের নিউ টাউনের কনভেনশন সেন্টারে বসতে চলেছে দেশের সবচেয়ে বড় শক্তি ও জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইন্ডিয়া এনার্জি উইক’। এই বিশ্বমানের সম্মেলনে ৯০টি দেশের প্রতিনিধি এবং ৭০০টি তেল কো ম্পা নির বিশিষ্ট আধিকারিকরা অংশ নেবেন। ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা এই চারদিনের আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে এখন থেকেই সাজো সাজো রব পড়ে গিয়েছে তিলোত্তমায়। বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য শহরের একাধিক নামী হোটেল বুকিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যা স্থানীয় পর্যটন ও আবাসন শিল্পেও নতুন গতি এনেছে।

এই আন্তর্জাতিক সম্মেলনের জেরে নবরূপে সেজে উঠছে কলকাতার পরিকাঠামো। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল এবং কনভেনশন সেন্টারে যাতায়াতের প্রধান রাস্তাঘাটগুলি দ্রুত সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করছে রাজ্য পূর্ত দপ্তর। চলতি মাস থেকেই এই সৌন্দর্যায়ন ও রাস্তা পরিদর্শনের কাজ পুরোদমে শুরু হতে চলেছে। এর আগে বেঙ্গালুরু, গোয়া ও দিল্লিতে এই মেগা সামিট সফলভাবে আয়োজিত হলেও, এবার আন্তর্জাতিক মঞ্চে কলকাতার নাম জোরালোভাবে উঠে আসাকে ভূয়সী প্রশংসা করছেন ওয়াকিবহাল মহল। বিশ্বমঞ্চে এই ধরনের লগ্নি ও জ্বালানি সংক্রান্ত নীতি নির্ধারণী সম্মেলন সফল করতে রাজ্য প্রশাসনও সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *