‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই!’ আরএসএস-কে নিষেধাজ্ঞার দাবিতে আমেরিকাকে কড়া জবাব ভারতের

আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের আসন্ন নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে আমেরিকার বিরুদ্ধে চরম কড়া অবস্থান নিল ভারত। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন (USCIRF)-এর এক সদস্য আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা জারি এবং এই সফরের বিরোধিতার দাবি জানিয়েছিলেন। মার্কিন এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, উক্ত সংস্থাটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।
আগামী ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ভাগবতের সফরের ঠিক মুখেই উসকানিমূলক মন্তব্য করে মার্কিন কমিশনটি। এর জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই মার্কিন সংস্থার নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে এবং তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভারতের বহুত্ববাদী সমাজ ও সম্প্রীতিকে অনুধাবন না করে ভারতবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোই তাদের কাজ। দিল্লির বার্তা পরিষ্কার—এই ধরনের কুৎসা ও অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।