জিৎকে লাগাতার কটাক্ষ করায় ফ্যানদের কঠোর বার্তা দেবের! নেটপাড়ায় ভাইরাল সৌজন্যের বার্তা

জিৎকে লাগাতার কটাক্ষ করায় ফ্যানদের কঠোর বার্তা দেবের! নেটপাড়ায় ভাইরাল সৌজন্যের বার্তা

টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতের সুসম্পর্ক সর্বজনবিদিত হলেও তাঁদের অনুরাগীদের মধ্যে ভার্চুয়াল লড়াই নতুন নয়। সম্প্রতি জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস কালেকশন ও প্রথম সপ্তাহের টিকিট বিক্রি নিয়ে দেবের এক ফ্যান পেজে তীব্র কটাক্ষ করা হয়। সেই পোস্টে ছবির সংগ্রহ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ দেব।

ভক্তদের এই অনভিপ্রেত কটাক্ষের কড়া সমালোচনা করে ওই পেজ থেকেই পালটা বার্তা দেওয়া হয়। সেখানে অনুরাগীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়, জিতের বিরুদ্ধে করা সমস্ত পোস্ট যেন দ্রুত ডিলিট করা হয়। পাশাপাশি জানানো হয়, জিৎ তাঁর বড় দাদার মতো। অনুরাগীদের উল্টে জিতের সিনেমার টিকিট কেটে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখার পরামর্শও দেওয়া হয়। বর্তমানে এই ঘটনার একটি স্ক্রিনশট নেটভুবনে ভাইরাল হয়েছে এবং টলিউড মহলে দেবের এই সৌজন্যবোধ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *